মঞ্চে কেঁদে ফেললেন অলভিয়া!

‘দ্য ওয়াইফ’ সিনেমার জন্য মার্কিন অভিনেত্রী গ্লেন ক্লোজের হাতে উঠতে যাচ্ছে অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কারটি। অনুষ্ঠানের আগের রাত পর্যন্তও এমনটা ধারণা ছিল প্রায় সবার। জনপ্রিয়তার জায়গা থেকে তাই আগেই এগিয়ে ছিলেন গ্লেন। কিন্তু এক রাতেই পাল্টে গেলো সবার ধারণা। ৯১তম অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কারটি উঠলো অলভিয়া কোলম্যানের হাতে। নিজের জীবনের সেরা মুহূর্ত ছিল অস্কার হাতে নেওয়ার সময়টা। এমনটাই স্টেজে জানালেন অলভিয়া। উচ্ছ্বাসে চোখের পানিও যেনো আটকে থাকতে পারলো না। মঞ্চেই কেঁদে ফেললেন অস্কারজয়ী সেরা অভিনেত্রী।