বৃহস্পতিবার কক্সবাজারে শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তিন হাজার ৫৫টি ইয়াবা বড়িসহ পাঁচ ব্যক্তিকে আটক করেছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বিমানবন্দর থেকে ৯৫৫টি ইয়াবাসহ নজরুল ইসলামকে (৪০) আটক করেন নিরাপত্তাকর্মীরা। জেলা গোয়েন্দা পুলিশ শহরের ঝাউতলা গাড়িরমাঠ ও এমিউজমেন্ট পার্ক এলাকায় সকালে অভিযান চালিয়ে দুই হাজার ১০০ পিস ইয়াবাসহ চার ব্যক্তি আটক করে। আটক ব্যক্তিরা হলো টেকনাফের নাইট্যংপাড়ার নুরুল আলম (২২), মো. ইদ্রিস (১৮) ও মিয়ানমারের নাগরিক মো. নুরু (১৪) ও আনোয়ার ছাদেক (১৫)।