চট্টগ্রামসহ কয়েকটি জেলায় ভূকম্পন অনুভূত

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১৪ মিনিট ৩৮ সেকেন্ডে দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম, ফেনীসহ কয়েকটি জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এতে কোন ক্ষয়ক্ষতি হয়েছে কী না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

অধিদপ্তরের সূত্র অনুযায়ী রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল, যা চট্টগ্রাম থেকে উত্তর–পূর্ব দিকে ২২১ কিলোমিটার দূরে। সংস্থাটি বলছে, রাত ১২টা ১৪ মিনিট ৯ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয়।