এ বছর ষষ্ঠতম পুরস্কার হাতে নিলেন রামি মালেক। আর প্রতিটি পুরস্কার তাকে এনে দিয়েছে ‘বোহেমিয়ান োপসোডি’ সিনেমায় অভিনয়ের জন্য। মঞ্চে ডাক পড়তেই রামি মালেকের জ্বলজ্বলে চোখ দুটি যেন আরও ঝলসে উঠল। সঙ্গে সেই চেনা হাসিটা।
তবে অস্কারটিও এবার যে তার হাতে উঠবে সেটি হয়তো কল্পনাও করতে পারেননি রামি। অস্কার মঞ্চে তিনি বলেন, ‘ভাবতেও পারিনি আমি অস্কার পাবো। বোহেমিয়ান রেপসডি সেটি আমাকে এনে দিয়েছে।
বিখ্যাত ব্যান্ড ‘কুইন’ এর ভোকালিস্ট ফ্রেডি ম্যাককারি জীবনি নিয়ে নির্মিত হয়েছে এই ছবিটি। এর আগেও ‘গিল্ড অ্যাওয়াড’ , ‘গ্লোব অ্যাওয়ার্ড’ সহ বেশ কয়েকটি পুরস্কার আসরে প্রশংসা কুড়িয়েছেন রামি।