শাবিপ্রবি সংঘর্ষ: ১৭ ছাত্রলীগ কর্মী আটক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বহিরাগত ১৭ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি রিভলবার ও ১৯টি রামদা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে ছাত্রলীগ ক্যাডার অনিক ও খোকন রয়েছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) রহমতউল্লাহ এই তথ্য জানান।
জালালাবাদ ও কোতোয়ালী থানা পুলিশ এবং ডিবি সদস্যরা যৌথভাবে বৃহস্পতিবার রাতে কুয়ারপার ও পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে। তাদের কাছ থেকে একটি গুলি ভর্তি রিভলবার ও ১৯টি রামদা উদ্ধার করা হয়। আটক অনিক ছাত্রলীগ ক্যাডার পিযুষের প্রধান সহযোগী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের মদধ্যে সংঘর্ষ হয়। এতে সুমন দাস (২২) নামে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র নিহত হন। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন।