আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি, ১০ লাখ টাকার মাল লুট

আড়াইহাজারে এক মুক্তিযোদ্ধার বাড়িতে  দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের সরোপারটেক গ্রামের  মুক্তিযোদ্ধা জি এম খলিলুর রহমানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল নগদ টাকাসহ লুটে নিয়েছে ১০ লাখ টাকার মালামাল।
জি এম খলিলুর রহমান জানান, রাত সাড়ে ১২টার দিকে ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাত দল তার বাড়ির বিল্ডিংয়ের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে নগদ ১৫ হাজার টাকা, ২২ ভরি স্বর্ণালংকার ও ৯টি দামি মোবাইলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়।
আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।