টস হেরে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে। প্রথম জুটিতে তামিম ইকবাল ও এনামুল হক ব্যাটিং শুরু করেন। কিন্তু দলীয় ৮ রানের মাথায় তামিম ইকবাল ৫ রান করে সাজ ঘরে ফিরে যান। পানিয়াঙ্গারার বলে বোল্ড হন তিনি। এরপর দলীয় ২৬ রানে আউট হন এনামুল। তার সংগ্রহ ১২। চাতারার বলে ক্যাচ নেন চিগুম্বুরা। এরপরে মাহমুদুল্লাহ মঠে নেমেই ১ রান করে সাজ ঘরের পথ ধরেন। তার উইকেটটিও নেন চাতারা। দলের রান তখন ৩১। এরপর সাকিব ও মুমিনুল কিছুটা সামলে নিতেই আবারে ৭০ রানের মাথায় উইকেটের পতন ঘটে। এবার নিউম্বুর বলে ৩১ রানে ফিরে যান মুমিনুল। এ রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ৭০ রান।
শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ান্ডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে জিম্বাবুয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। দিবারাত্রীর এই ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে সাব্বির রহমানের। এর আগে বাংলাদেশ টেস্টে হোয়াইট ওয়াশ করেছে জিম্বাবুয়েকে।