‘ফাগুন হাওয়ায়’-এর পর আবারো নতুন ছবি আসতে যাচ্ছে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার। অরুণ চৌধুরীর পরিচালিত ছবির নাম ‘মায়াবতী’। এই ছবির কাজও শেষ পর্যায়ে। মার্চেই তার দ্বিতীয় ছবি ‘মায়াবতী’ সেন্সরে যাবে। এরপরই শিগগিরই আসবে হলে। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিশা। এবারের ছবিতেও তিশার মত শক্তিশালী অভিনেত্রী দর্শকদের মুগ্ধ করবেন বলে জানান ছবির পরিচালক। ছবিতে আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মামুুনুর রশীদ, দিলারা জামান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, ওয়াহিদা মল্লিক জলি, আব্দুল্লাহ রানা, অরুণা বিশ্বাস, তানভীর হোসেন প্রবালসহ অনেকে।