ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে মতিউর রহমান (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। শনিবার সকালে এই ঘটনা ঘটে। মতিউরের বাড়ি উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে।
প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলা পরিষদের একটি বাড়িতে সকালে কাজ করার সময় মতিউর একটি বৈদ্যুতিক বাতি সরাতে যান। এসময় তিনি ত্রুটিপূর্ণ তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।