কক্সবাজারের টেকনাফে ১১ হাজার ইয়াবাসহ তিন ব্যাক্তিকে আটক করেছে মডেল থানার পুলিশ। শুক্রবার গভীর রাত সদর ইউনিয়নের নতুন পল্লন পাড়া ও বাহারছড়া মনতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাত বাহারছড়া তদন্ত কেন্দ্রের আইসি (এসআই) আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের নতুন পল্লন পাড়ার সড়কে অভিযান চালিয়ে এক মোটরসাইকেল আরোহী কায়ছার উদ্দীনকে আটক করে। এ সময় মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কির ভেতর থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। আটক আরোহী চট্রগ্রাম সাতকানিয়া বাসিন্ধা আয়ুব আলীর ছেলে। অপরদিকে বাহারছড়া মনতলীয়া এলাকায় অভিযান চালিয়ে ৯৮৫ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করে। তারা হলেন- সদর ইউনিয়নের পুরান পল্লন পাড়ার মৃত আসরাফ মিয়ার ছেলে মো. তৈয়ুব (২৮) ও পানখালী এলাকার শহিদুল ইসলামের ছেলে করিম উল্লাহ (৩০)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন ইয়াবা আটককের সত্যতা নিশ্চিত করেন। মামলা রুজু করা হয়েছে।