শ্যামনগরের আইলা বিধ্বস্ত বেড়িবাঁধ সংস্কারের দাবি

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের আইলা বিধ্বস্ত দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরের খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে সোমবার মানববন্ধন করা হয়েছে। পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি একতা যুব সংঘ ও উন্নয়ন সংগঠন বারসিক এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় কামালকাটি একতা যুব সংঘের সভাপতি উত্তম কুমার মন্ডলের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আশরাফ হোসেন, ঠাকু রানী মন্ডল, মঞ্জু রানী মন্ডল প্রমুখ। বক্তারা অবিলম্বে আইলা বিধ্বস্ত পদ্মপুকুর ইউনিয়নের কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের জোর দাবি জানান              —ইত্তেফাক