গতকাল শনিবার হবিগঞ্জের নবীগঞ্জে সম্পদ নিয়ে বিরোধের জের ধরে রেফা বেগম (২১) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। রেফার লাশ পুলিশ তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছে।
শ্বাসরোধ ও পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রেফা বেগমের স্বামী রায়হান (২৮), সৎশাশুড়ি, দেবর ও ননদকে আটক করা হয়েছে।
গতকাল ভোরে এলাকাবাসী রায়হানদের বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন ও লাশ পোড়ার দুর্গন্ধ পান। তাঁরা পুলিশকে খবর দেন। ওই দিন সকালে ঘটনাস্থলে এসে পুলিশ বাড়ির একটি কক্ষ থেকে রেফার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।
রেফার বড় ভাই হাবিবুল অভিযোগ করেন, সম্পদ নিয়ে বিরোধের জের ধরে তাঁর বোনকে রায়হান, সৎশাশুড়ি আছিয়া বেগম ও তাঁর সন্তানেরা আগুনে পুড়িয়ে হত্যা করেছে। থানার হাজতে থাকায় রায়হান ও আছিয়া বেগমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। রায়হানের বাবা লোকমান মিয়ার মুঠোফোনে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির ভেতরে তাঁর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।