ঠাকুরগাঁও সদর উপজেলায় বাসের ধাক্কায় নসিমনের চালকসহ তিন আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন।
জানা গেছে, রবিবার সকাল সাতটার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লি এলাকায় সংঘটিত এ দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সবাই নসিমনের আরোহী। আহতদের মধ্যে তিনজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।