চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাদশা মিয়া (৭০) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল নয়টার দিকে উপজেলার আধুনগর স্টেশনে ব্যক্তিগত কাজ সেরে বাদশাহ মিয়া মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি প্রাণ হারাণ। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে চুনতি পুলিশ ফাঁড়ির পুলিশ বাসটিকে ধাওয়া করে চুনতি বনপুকুর এলাকা থেকে আটক করে। ওই সময়ে গাড়ির চালক বোয়ালখালী উপজেলার শাকপুরার মো. ইব্রাহিমকে (৩২) আটক করা হয়। বাদশা মিয়া উপজেলার আধুনগরস্থ উত্তর হরিণা চেয়ারম্যান পাড়ার মৃত আবদুল হাকিমের পুত্র এবং উপজেলা খেলোয়াড় সমিতির সদস্য।