ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৪জন নিহত হয়েছে। এসময় আরো ৩জন গুরুতর আহত হয়। এরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।
রবিবার বিকেল ৩টার দিকে সিলেটের শায়েস্তাগঞ্জ থেকে ৭জন যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি যাত্রীবাহী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-৮৫৫৭) আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকায় ফিরোজ মিয়া কারিগরী মহাবিদ্যালয়ের সামনে একটি বালু বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৪-৭৭৪৩) এর মুখোমুখী সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে সকল যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করে। পথিমধ্যে অজ্ঞাত মহিলা (৪০), অজ্ঞাত পুরুষ (১৮) মারা যায়। পরে হাসপাতালে আনা হলে অজ্ঞাত আরো ২জন পুরুষ মারা যায়। গুরুতর আহত গাড়িচালক মিলন মিয়া (২৮), একটি ছেলে শিশুকে (২মাস) ভর্তি করা হয়েছে। সড়ক দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় রাস্তার উভয়পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশ ইনচার্জ নুর হায়দার এর সত্যতা স্বীকার করে জানান বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।