আমজাদ হোসেনের শারীরিক অবস্থার অবনতি

জাতীয় পুরস্কার বিজয়ী নির্মাতা আমজাদ হোসেনের শারীরিক অবস্থা অবনতি হয়েছে। ১৮ অক্টোবর থেকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে আছেন তিনি। তার চিকিত্সক শহিদুল্লাহ সবুজ গতকাল বিকালে জানান, ‘আমজাদ হোসেনকে আন্তর্জাতিক মানের চিকিত্সা দেওয়া হচ্ছে। এরপরও তার অবস্থার কোনও উন্নতি দেখা যাচ্ছে না। বরং গতকালের চেয়ে অবস্থার অবনতি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এ নির্মাতার ব্রেনের রক্তনালী বন্ধ হয়ে গিয়ে স্ট্রোক হয়েছে। এর আগে তার হার্টের রিদমে অসুবিধা ছিল। সেখান থেকে স্ট্রোকের উত্পত্তি হয়েছে, ব্রেনের দুপাশেই বড় রক্তনালী বন্ধ হওয়ার স্ট্রোক হয়েছে। এ অবস্থায় বিপদ মুক্ত হওয়ার চান্স খুবই কম থাকে।’

চিকিত্সকদের বিফ্রিংয়ের সময় তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।