পরীক্ষা কক্ষে মোবাইল ব্যবহার করায় ৪ শিক্ষক বহিষ্কার



প্রাথমিক বিদ্যালয় সমাপনী পরীক্ষার প্রথম দিনে রবিবার মেহেরপুরের গাংনী উপজেলার জুগির গোফা কেন্দ্রে দায়িত্বরত চার শিক্ষককে বহিস্কার করা হয়েছে। তারা হলেন- শালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজা নাজমুল ইসলাম, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারিকুজ্জামান ও জাহাঙ্গীর আলম এবং ইকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিয়াংকা খাতুন।
 
গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন তাদের বহিস্কার করেছেন। এ বিষয়ে তিনি জানান, দায়িত্বে অবহেলা ও পরীক্ষা কক্ষে মোবাইল ফোন নিয়ে অবস্থান করায় তাদের বহিস্কার করা হয়েছে।