বেলকুচিতে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক

সোমবার সকালে বেলকুচির গোপালপুরে জমির আইল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং আরো ১০ আহত হয়েছেন। নিহত নুরন্নবী হোসেন (৪৫) ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।

বেলকুচি থানার ওসি আনোয়ার হোসেন জানান, ওইদিন বোরো ধান আবাদ করার জন্য জমি চাষের সময় নুরন্নবী সারিফুল ইসলামদের জমির আইল কাটলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষ লাঠিসোঁটা ও ফলা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ফলাবিদ্ধ হয়ে নুরন্নবী মারা যান এবং আরো ১০জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।