মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মো. মোবারক হোসেনকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে রবিবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
ওই কারাগারের জেলার মো. আমজাদ হোসেন জানান, বিকেল তিনটার দিকে প্রিজনভ্যানে কড়া নিরাপত্তায় মোবারক হোসেনকে ঢাকায় কারাগারে পাঠানো হয়েছে। আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর আদালতে মোবারক হোসেনের মামলার রায় ঘোষণার কথা রয়েছে।