সিলেটে ছাত্রলীগ কর্মী খুন

রবিবার রাতে সিলেট নগরীর আম্বরখানায় দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো চারজন। নিহত হচ্ছে সাহেদ (১৬)। সে ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র এবং নগরীর  চৌকিদেখী এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বাক-বিতণ্ডায় জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ। এর একটু পরেই তারা দেশীয় অস্ত্র নিয়ে হাউজিং এস্টেট গেটের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিত্সকরা সাহেদকে মৃত  ঘোষণা করেন।