ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরস্থ বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশনের একটি কক্ষে অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার যন্ত্রাংশ পুড়ে গেছে। এতে জেলার সবকয়টি উপজেলার প্রায় চার হাজারের অধিক টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে এই অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়ালিউল্লাহ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছ।
আগুনের ঘটনা ও য়তির কথা নিশ্চিত করে বিটিসিএলে’র উপ-সহকারী প্রকৌশলী মমিনুল হক জানান, নিচতলার মাইক্রোওয়েভ কক্ষটিতে আগুন লাগে। আধা ঘণ্টার আগুনে কয়েক কোটি টাকার ক্যাবল ও যন্ত্রাংশ পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বন্ধ হওয়া টেলিফোন সংযোগ কখন চালু হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।