নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আবারও পিছালো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আবারও পিছানো হয়েছে।  আগামী  ১২ ও ১৩ ডিসেম্বরের স্থলে ২৬ ও ২৭ ডিসেম্বর পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী এ গ্রুপ- ২৬ ডিসেম্বর  শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা  পর্যন্ত, একই দিন  সি- গ্রুপের বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত, বি- গ্রুপ ২৭ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ও ডি- গ্রুপের একই দিন বিকাল ৩ টা থেকে ৪টা  পর্যন্ত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। 
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।