মানিকগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন আহত

 
 
মানিকগঞ্জের সিংগাইরে গ্যাস  সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বলধারা ইউনিয়নের বাংগালা এলাকায় একটি গ্রামীণ মেলায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন— বেলুন ব্যাবসায়ী শেখ কুব্বত, রোজিনা বেগম ( ২৮), রোজিনার মেয়ে জোনাকি (৭); বিলকিস বেগম (২৪), বিলকিসের ছেলে বিজয় (৬) এবং আরফিন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুইদিন ধরে ঐ এলাকার ‘জাহের পাগলা’র ওরস উপলক্ষে মেলা চলছিল, মেলায় শেখ কুব্বত বেলুনে গ্যাস ভরে বিক্রী করে আসছিল। সোমবার বেলা ১১টার দিকে বেলুনে গ্যাস ভরতে গেলে হঠাত্ সিরিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে  বেলুন ব্যাবসায়ী কুব্বতসহ  ছয়জন আহত হন। মারাত্মক আহতাবস্থায় কুব্বতকে ঢাকায় পাঠানো হয়য়েছে। অন্যদের মানিকগঞ্জ সদর হাসপতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী সুখলাল মন্ডল ও মো. কুসুমউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।