ড. শফিউল হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবিতে গণস্বাক্ষর

 
 
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলামের হত্যাকাণ্ডের বিচার দাবিতে মুক্তিযুদ্ধের চেতনা ও মুল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে। সোমবার সকালে ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। কর্মসুচি চলবে আগমী বুধবার পর্যন্ত।
এ সময় প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক জাহিদুল হাসান এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবারও ঘোষণা দেন।
রবিবার সিনেট ভবন চত্ত্বরে অবস্থান কর্মসূচি থেকে প্রগতিশীল শিক্ষক সমাজ গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করে।
প্রসঙ্গত, ১৫ নভেম্বর বিকেল ৩টায় নগরীর চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তদের চাপাতির আঘাতে অধ্যাপক শফিউল ইসলামের মৃত্যু হয়।