মাহতিমকে নিয়ে শফিক তুহিন

এ সময়ের ইউটিউব তারকা মাহতিম শাকিবকে নিয়ে জনপ্রিয় গীতিকবি ও কণ্ঠশিল্পী শফিক তুহিন নতুন গান বাঁধলেন। গানের শিরোনাম ‘মেঘলা নিমন্ত্রন’। গানটির কথা,সুর ও সঙ্গীত শফিক তুহিন। সঙ্গীতায়োজন করেছেন রাফি। গানের কথাগুলো হলো মেঘের খামে পাঠিয়ে দিলাম মেঘলা নিমন্ত্রন/ তুমি হয়তো ভাবছো আমায়..। তুহিন বলেন,‘ মাহতিম এর কণ্ঠ খুব মায়াময়। ওর কণ্ঠে দারুন এক রোমান্টিক গান বাঁধলাম তাই। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’