যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাইমুল ইসলাম রিয়াদ হত্যা মামলার প্রধান আসামি ও যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাসের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি পুলিশের ইন্সপেক্টর মোমতাজুল হক গতকাল সোমবার ৫ দিনের রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহম্মেদ ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।