‘আগামী ৫ বছরে বিদ্যুত্ ও জ্বালানি খাতে ২০ বিলিয়ন ডলার ব্যায় করা হবে। এর মধ্যে ১০ বিলিয়ন ডলার আসবে বিদেশি সহযোগিতার মাধ্যমে এবং বাকি ১০ বিলিয়ন ডলার আসবে অংশীদার-ভিত্তিক সরকার ও প্রাইভেট বিভিন্ন কোম্পানির সহযোগিতায়।’ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘আলোকিত বাংলাদেশ, বিদ্যুত্ ও জ্বালানি খাতে অর্জন’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। খবর বাসসের।
নসরুল হামিদ বলেন, বিদ্যুত্ ও জ্বালানি খাতে দুর্নীতি ও অপচয় রোধে ইতোমধ্যে অনেক এলাকায় প্রি-পেইড মিটার ব্যবস্থায় বিদ্যুত্ সরবরাহ করা হচ্ছে। শিগগিরই আরো এলাকায় এই ব্যবস্থায় গ্যাস সরবরাহ করা হবে।
বিদ্যুত্ ও খনিজ মন্ত্রণালয়কে ডিজিটালাইজড করা হচ্ছে। তখন এ খাতের দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে।
বিদ্যুত্ ও খনিজ মন্ত্রণালয়কে ডিজিটালাইজড করা হচ্ছে। তখন এ খাতের দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে।
দেশের বিদ্যুত্ খাতে ২৪০০ কোটি মার্কিন ডলালের বিনিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তৌফিক-ই-ইলাহি চৌধুরী। তিনি বলেন বলেন, গত পাঁচ বছরে বিদ্যুত্ খাতে যে সব প্রকল্প শেষ হয়েছে, তাতে পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলারের বিনিয়োগ হয়েছে। যে সব প্রকল্প নির্মাণকাজ চলছে, সেখানে আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বিনিয়োগ হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুতের মহাপরিকল্পনা তৈরির সময় অনেকেই অর্থের জোগান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আমরা পাঁচ বছরে বিদ্যুতের উত্পাদন দ্বিগুণেরও বেশি করেছি।
বিদ্যুত্ খাতে আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মানুষের কর্ম দিয়ে তার পরিচয়। আগামী পাঁচ বছরের পরিকল্পনাও আমরা বাস্তবায়ন করব এবং বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের দিকে নিয়ে যাব।
সেমিনারের শুরুতেই বিদ্যুত্ ও জ্বালানি খাতে গত পাঁচ বছরের অগ্রগতির চিত্র তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি ওই সেমিনারের আয়োজন করে।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিদ্যুত্ ও জ্বালানি-বিষয়ক উপদেষ্টা ড. তৌফিকই এলাহী চৌধুরী, বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, এফবিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন ও এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ড. সেলিম রহমান প্রমুখ।