হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরুধ নিয়ে ছেলের উপর্যুপরি কাচির আঘাতে মা হালিমা ভানু (৬০) খুন হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার তারাসুল গ্রামে এ ঘটনা ঘটে। হালিমা বানু ঐ গ্রামের মরম আলীর স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মিরাশী গ্রামের হালিমা ভানু সঙ্গে পারিবারিক জমির ভাগভাটোয়ার নিয়ে তার ছেলে সফিক মিয়ার সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সফিক তার মাকে একাধিকবার নির্যাতনও করেছে। সম্প্রতি ছেলে সফিকের মারমুখি অত্যাচার ও প্রাণাশের হুমকির ভয়ে হালিমা ভানু একই উপজেলার রাজাকোনা গ্রামে এক আত্মীয় বাড়িতের আশ্রয় নেয়। মঙ্গলবার দুপুরে শীতের কাপড় নেয়ার জন্য বাড়িতে আসেন। এ সময় ছেলে সফিকের সঙ্গে রাস্তায় দেখা হয়ে যায়। জমি না পাওয়ার রাগ-ক্ষোভে সফিক হাতে থাকা ধান কাঠার কাচি দিয়ে মাকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুনারুঘাট থনা ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, সুরতহাল শেষে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের মেয়ে ভানেছা খাতুন বাদী হয়ে ভাই সফিককে আসামি করে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ে করেছে।