স্ত্রীকে দেয়ালে মাথা ঠুকে হত্যার কথা স্বীকার করল স্বামী

 
 
পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় হোসেনে আরা বেগমকে(৩০) হত্যার কথা আদালতে স্বীকার করেছেন স্বামী রাজু আহমেদ।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দীতে রাজু আহমেদ হত্যার দায় স্বীকার করেন।
ফতুল্লা মডেল থানার এস আই মোসলেম আলী শেখ জানান, বিয়ের পর থেকে হোসনে আরা ও রাজু আহমেদ ফতুল্লার আমতলা পূর্ব ধর্মগঞ্জ এলাকায় বসবাস শুরু করেন। রাজু ঐ এলাকায় একটি ঔষধের দোকান চালাতেন। তাদের সংসারে সন্তান না হওয়ায় একটি ছেলে দত্তক নেন তারা।
সম্প্রতি আর্থিক অনটনের কারণে পরিবারে কলহ দেখা দেয়। সোমবার সকালে রাজুকে তার স্ত্রী হোসনে আরা ব্যবসার টাকা না দেওয়ায় গালাগাল করে। এতে রাজু ক্ষিপ্ত হয়ে স্ত্রী হোসনে আরাকে হত্যার পরিকল্পনা করেন।
পরিকল্পনা অনুযায়ী সোমবার সন্ধ্যায় পালিত সন্তান আজিজুল হাকিম তাজকে নানার বাড়িতে রেখে এসে ঘুমন্ত স্ত্রীর চুলের মুঠি ধরে দেয়ালে মাথা ঠুকে হত্যা করে।