পদ্মায় রাজধানীর কলেজ ছাত্রীর লাশ

ঢাকার শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের ছাত্রী আমরিন নুরের (১৭) লাশ গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুরের মতলবে পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী এমভি সোনারতরী-২ লঞ্চের তিন তলা থেকে তিনি পড়ে যান। তবে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন, আমরিন লঞ্চের ছাদ থেকে নদীতে ঝাঁপ দিয়েছিলেন।

কাফরুল থানা পুলিশ সূত্র জানা গেছে, আমরিন কাফরুলের এডভোকেট মীর আমিনুর রশিদের মেয়ে। তিনি শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

মতলব উত্তর থানার ওসি সৈয়দ মাহাবুবুর রহমান জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে পদ্মার নদীর মোহনপুর এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।