নারী ও শিশু নির্যাতন বন্ধে মানববন্ধন

নারী ও শিশু যৌন হয়রানি, নির্যাতন, ধর্ষণ ও হত্যা বন্ধ এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবিতে সোমবার রাজশাহীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। জেলার সাহেববাজার জিরো পয়েন্টে ‘তারুণ্যের জয় হবে নিশ্চয়’ এ স্লোগানে স্থানীয় তরুণ সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস এ কর্মসূচির আয়োজন করে। রাজশাহীর স্বেচ্ছাসেবী সংগঠন এলিজ্যাবল ইয়ুথ ফর ইভোলিউশন-আই এতে সহযোগিতা করে। সোলাইমান হোসেন রকি ও নাজমুল ইসলাম আকাশের পরিচালনায় মানববন্ধন ও পথসভায় সভাপতিত্ব করেন শামীউল আলীম শাওন। বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ-’৭১ এর রাজশাহী মহানগরের সভাপতি মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান, মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায় প্রমুখ।