নান্দাইলের ওসি প্রত্যাহা

গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ-৯ আসনের সাবেক সাংসদ মেজর জেনারেল (অব.) আবদুস সালাম ও বর্তমান সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষের অভিযোগ, ঘটনার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় স্থানীয় থানার পুলিশ।

এ অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহের নান্দাইল মডেল থানার ওসি সাইফুল ইসলাম ফরাজীকে গত সোমবার রাতে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে ঢাকা মহানগর পুলিশে কর্মরত পরিদর্শক কাজী আয়ূবুর রহমানকে ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে।