পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় ব্যাট হাতে মাঠে নামবে টাইগাররা।
এর আগের দুইটি ম্যাচে জয় লাভ করে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজকের ম্যাচে জয় তুলে নিলে সিরিজ জয় নিশ্চিত হবে তাদের।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে টসে হেরে ব্যাংটিয়ে নামে বাংলাদেশ। ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৮১ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৯৪ রানে অল আউট হয় জিম্বাবুয়ে।
চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং নিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৫১ রান। জবাবে ১৮৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা।