বেড়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

 
পাবনার বেড়া উপজেলায় সিএন্ডবি বাসস্ট্যান্ডের অদূরে একটি গরুর খামারে কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে তারা মিয়া (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
জানা গেছে, বুধবার সকালে বিদুৎস্পৃষ্ট হওয়ার পর তারা মিয়াকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তারা মিয়া সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাড়াবিল গ্রামের হামিদ প্রামাণিকের ছেলে। তিনি গরুর খামারে কাজ করতেন।