আড়াইহাজারে মানব পাচারকারী আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আলআমিন (৩০) নামের এক  মানব পাচারকারীকে  আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে  উপজেলার ফতেহপুর ইউনিয়নের লক্ষিবরদী  গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামেরই বাসিন্দা।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) মনির হোসেন জানান, আলআমিন কয়েকদিন আগে উপজেলার লক্ষিবরদী গ্রামের তিন যুবককে মিথ্যা প্রলোভন দেখিয়ে কৌশলে মালয়েশিয়া পাঠায়। ওই তিন পরিবারের লোকজনের কাছ থেকে নিজ বাড়ীতে বসে টাকা নেয়ার সময় পুলিশ আলআমিনকে আটক করে।
প্রসঙ্গত, আলআমিন দীর্ঘ দিন ধরে সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া মানব পাচার করে  আসছিলেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।