রানের চাকা সচল রেখেছে জিম্বাবুয়ে


অল্প রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ফিরে গেলেও রানে চাকা সচল রেখেছে জিম্বাবুয়ে। ২৯৮ রানের লক্ষ্যে পৌঁছাতে হলে রানের বিকল্প নেই তাদের। রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৭২/৩।


দলীয় ৯ রানের মাথায় মাশরাফির বলে আরাফাত সানির হাতে ক্যাচ দিয়ে আউট হন সিবান্দা। মাশরাফির দ্বিতীয় শিকার মাসাকাদজা। দলীয় ২২ রানের মাথায় ব্যক্তিগত ১২ রান করে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন তিনি। দলের পক্ষে তৃতীয় আঘাত হানেন রুবেল। তার বলে মাশরাফির হাতে ক্যাচ দেন মারুমা।


এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠায় জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে ২৯৭ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেছেন এনামুল হক বিজয়।