কটিয়াদীতে ডাকাতি

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্ধষ ডাকাতি সংগঠিত হয়েছে। বুধবার ভোর রাতে  ডাকাত দল একটি বাড়িতে ডাকাতি করতে পারলেও জনগণের ধাওয়ায় আরও দুইটি বাড়িতে ডাকাতি করতে ব্যর্থ হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডাকাতের দল বুধবার ভোর রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড চরপুক্ষিয়া গ্রামের ছাইদুর রহমান চৌকিদারের ছেলে মুকুল মিয়ার ঘরের মূল ফটক, কেচি গেইট ও দরজা ভেঙ্গে প্রবেশ করে পরিবারের সদস্যদের দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার নিয়ে যায়। একই গ্রামের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য রেনু মিয়া ও সাবেক ইউপি সদস্য ফজর আলীর ঘরের গ্রিল কেটে ডাকাতির চেষ্টা করলে গৃহকর্তার চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসে। তখন ডাকাতেরা নিরূপায় হয়ে পালিয়ে যায়।
রেনু মিয়া জানান, আমার বাড়িতে ডাকাতির চেষ্টা করে ডাকাতরা ব্যর্থ হয়। তবে মুকুল মিয়ার বাড়িতে ডাকাতি হয়েছে।
বিশিষ্ট্য ব্যবসায়ী ও জাপা উপজেলার সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু বলেন, এলাকাতে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না। এলাকায় ভীতির সঞ্চার হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। কটিয়াদী থানার এস আই আহসান হাবিব বলেন, এক বাড়িতে ডাকাতি হলেও ডাকাতেরা আরও দুই বাড়িতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয়। বুধবার রাত ১০ টা পর্যন্ত কোন মামলা হয়নি।