উল্লাপাড়ায় ৬৪ ভুয়া পরীক্ষার্থী বহিষ্কার

 
 
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর স্কুল ও কলেজ পিএসসি পরীক্ষা কেন্দ্রে ৬৪ জন ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আনন্দ স্কুলের ছয় শিক্ষক ও শিক্ষিকাকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিনমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আলম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
বড়হর স্কুল ও কলেজ কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস জানান, আনন্দ স্কুলের ভুয়া পরীক্ষার্থীরা পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার বিভিন্ন শ্রেণির ছাত্র। প্রথম দিন থেকেই তারা অন্যের হয়ে আনন্দ স্কুলের পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিচ্ছিল। ভুয়া পরীক্ষার্থীদের শনাক্তের পর তাদেরকে প্রথমে আটক করে রেখে পরবর্তীতে বহিষ্কার করা হয়।