লোহাগাড়ায় নৌকার টিকিট পেলেন খোরশেদ আলম

আসন্ন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার টিকেট পেলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। গত শনিবার আওয়ামী লীগের মনোনয়ন কমিটির সভায় তাকে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয় বলে জানা গেছে। তিনিও সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত রবিবার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ। এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নরশেদ আলম চৌধুরী, মামুন-অর-রশিদ চৌধুরী ও আলী আহমদ।

খোরশেদ আলম চৌধুরী জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়ে জনগণের খেদমত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।