সিরাজগঞ্জের তাড়াশে ভটভটি চাপায় হাফিজা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সোনাপাতিল গ্রাম সংলগ্ন তাড়াশ-সলঙ্গা সড়কে এই দুর্ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের নূর মোহাম্মাদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার সোনাপাতিল গ্রাম সংলগ্ন তাড়াশ-সলঙ্গা সড়ক দিয়ে মাছ বোঝাই ভটভটিটি সলঙ্গা উপজেলার রামারচর যাচ্ছিল। এ সময় হাফিজার নাতি রাস্তা পার হচ্ছিল। বিপদ আঁচ করতে পেরে তিনি তার নাতিকে বাঁচাতে যায়। নাতি রাস্তা পার হয়ে গেলেও দাদী চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় দুইজন আরোহী মারাত্মক আহত হন। তাদের বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।