গতকাল বৃহস্পতিবার এশিয়া এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তার ফুলবাড়ী আগমন ও সভা করার প্রতিবাদে ফুলবাড়ী এবং আশপাশের এলাকায় দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখা ও ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবী সংগঠনের ডাকা দিনব্যাপী এ অবরোধ সফল করতে আন্দোলনকারী দুটি সংগঠনের নেতাদের সঙ্গে ফুলবাড়ী ও আশপাশের অঞ্চলের শত শত মানুষকে রাস্তায় নামতে দেখা যায়। অবরোধকারীরা রাস্তার ওপরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।
এশিয়া এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি লাই গত মঙ্গলবার ফুলবাড়ী এসে কয়েকটি সভা করেন। এ খবর প্রচার হলে গত বুধবার সকালে ক্ষুব্ধ জনতা তাঁকে এলাকা ছেড়ে চলে যেতে সময় বেঁধে দেয়। সে অনুযায়ী তিনি এলাকা না ছাড়লে স্থানীয় লোকজন ফুলবাড়ীর এশিয়া এনার্জির কার্যালয় এবং দুটি গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশের সহযোগিতায় গ্যারি লাই এলাকা ছাড়েন।
অবরোধ চলাকালে ফুলবাড়ী পৌর এলাকায় কোনো যানবাহন চলেনি। দোকানপাট বন্ধ ছিল। রাস্তার বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন ছিল। অবরোধ চলাকালে বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবী সংগঠন শহরে মিছিল বের করে। মিছিলটি শহর ঘুরে নিমতলা মোড়ে এসে পথসভার আয়োজন করে। বেলা তিনটায় নিমতলা মোড়ে জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার উদ্যোগে জনসভা হয়। জাতীয় কমিটির সভাপতি সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা ২০০৬ সালে ফুলবাড়ীবাসীর সঙ্গে তৎকালীন সরকারের সম্পাদিত ৬ দফা চুক্তির পূর্ণ বাস্তবায়নসহ ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জির দুটি কার্যালয় প্রত্যাহার ও এশিয়া এনার্জির বাংলাদেশপ্রধান গ্যারি লাইকে গ্রেপ্তারের দাবি জানান। দাবি পূরণ না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বক্তারা।