শুক্রবার মাদক বিক্রি ও সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. সেলিম, মাদকসেবী ইকবাল হোসেন ও মো. জাহাঙ্গীর। তাঁদের কাছ থেকে ৫১টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।