গাজীপুর কাপাসিয়ায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় এলাকাবাসী। তিনি রায়নন্দা গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের রায়নন্দা এলাকায় শনিবার ভোর রাতে ৫/৬ জন লোক ঢাকা রাণীগঞ্জ সড়কের পাশের একটি দোকানে চুরির চেষ্টা করে। এলাকাবাসী টের পেয়ে ডাক চিৎকার দিলে চোরেরা পালিয়ে যায়। এসময় স্থানীয় জনতা ঐ যুবককে ধরে বেদম পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজ সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।