গোপালগঞ্জে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকের হেলপার রাজু মোল্লা (৩৫) নিহত হয়েছেন।
শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ডাঙ্গা মাজড়া ইটভাটা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। 
নিহত ট্রাক হেলপার রাজু মোল্লা খুলনা জেলার রূপসা উপজেলার তিলক গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে।
কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী  রং ও বস্তাবাহী  একটি ট্রাক (খুলনা মেট্রো ট ১১-১২৮৩) ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে গেলে ট্রাকের হেলপার নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।