ফেনীর শর্শদী রেলস্টেশনের কাছে রেললাইনের ওপর ট্রাক বিকল হয়ে পড়লে তিনটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রবিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে শর্শদী রেলস্টেশনের কাছে একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রাকটির এক্সেল ভেঙ্গে যায়। এতে রেললাইনের ওপর বিকল হয়ে যায় ট্রাকটি।
এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-চাঁদপুর ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।