কোটি টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের সদস্যরা রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ১৩০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য উদ্ধার ও এক জনকে আটক করেছে।
আটক ব্যক্তির নাম শিমুল ইসলাম (২৩)। তিনি নাটোর জেলার চকবোলা গ্রামের সেলিম খানের পুত্র।
জয়পুরহাট ব্যাটালিয়নের সহকারী পরিচালক আবু সাঈদ মৃধা জানান, উদ্ধারকৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে ৭৬ বোতল ফেন্সিডিল, মদ ৪ বোতল , গাঁজা ১৫০ গ্রাম, যৌন উত্তেজক ট্যাবলেট টার্গেট ১৯ হাজার ৭শ’টি, প্রাকটিন ১ লাখ,  সিগ্রোহেপ্টাডিন ১ হাজারটি, জিরা ১৫৯ কেজি, হরলিক্স্র, ১৬টি, বৌটুপি ২৫৮টি, ৩৯টি উন্নতমানের শাড়ি, ৪৯৩টি চাদর, কেনুফল ৪৬০ কেজি, শার্টপিচ ১৬টি, ইলিশ মাছ ৩০ কেজি, সোয়েটার ১০২টি এবং কম্বল ৯৪টিসহ অন্যান্য মালামাল। 
বিজিবি সূত্র জানায়, এ ব্যাপারে আটক ব্যক্তিকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। পণ্যগুলো হিলি কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।