পুটখালী সীমান্তে শিশুসহ ৪১ নারী-পুরুষ আটক

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের বিভিন্ন ঘাট দিয়ে অবৈধ পথে ভারতে যাতয়াতের সময় শিশুসহ  ৪১ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। তবে এ ঘটনায় কোন পাচারকারীকে আটক হয়নি।
জানা গেছে, শনিবার রাতে পৃথক অভিযানে এরা আটক হয়। আটককৃতদের মধ্যে ২৮ জন পুরুষ, আট জন নারী ও পাঁচ শিশু রয়েছে। এরা যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, নবাবগঞ্জ ও ভোলা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।