ছাত্রলীগ নেতার সঙ্গে অশোভন আচরনের অভিযোগ এনে আজ বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দের অপসারনের দাবী করেছে সরকারী দলের নেতাকর্মীরা। এ সময় তারা উপজেলা সদরে বিক্ষোভ ও সমাবেশ পালন করে এবং ইউএনওর অফিসে হামলা চালায়।
জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ আজ দুপুরে একটি তদবীর কাজের জন্য নির্বাহী কর্মকর্তা দেবী চন্দের দপ্তরে যান। এ সময় নির্বাহী কর্মকর্তা ছাত্রলীগ নেতার সুপারিশ না মুনে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এর জের ধরে বিকেল ৪ টার দিকে সরকারী দলের শতাধিক নেতাকর্মী উপজেলা চত্বরে বিভোক্ষ মিছিল বের করে নির্বাহী কর্মকর্তার অফিস ঘোরাও করে। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং অফিসের নিচের কয়েকটি জানালা ভাংচুর করে। ঘটনার সময় নির্বাহী কর্মকর্তা অফিসে ছিলেন না। বিক্ষোভ শেষে আগৈলঝাড়া আওয়ামীলীগ অফিস চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু সালেহ লিটন,যুবলীগ নেতা বজলুল হক। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে ইউএনওর অপসারণের দাবী করেন অন্যথায় কঠোর কর্মর্সচীর হুশিয়ারী দেনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, ছাত্রলীগ নেতা একটি সুপারিশ নিয়ে দুপুরে আমার দপ্তরে আসেন আমি তার সুপারিশ না মানায় তিনি ক্ষুব্ধ হয়ে চলে যান। এর পর শুনেছি বিকেলে তারা আমার অফিসে হামলা করেছে।