শীর্ষস্থান সুসংহত করল জুভেন্তাস

পাওলো দিবালার একমাত্র গোলে বোলোনিয়াকে হারিয়ে সিরি আ পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও পোক্ত করলো শিরোপাধারী জুভেন্তাস। কষ্টার্জিত এই জয়কে কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি বেশ গুরুত্ব দিয়েই দেখছেন। গোলশূন্য প্রথমার্ধের পর গোলের সন্ধানে থাকা জুভেন্তাস কোচ ৫৯তম মিনিটে দিবালাকে মাঠে আনেন। ৬৭ মিনিটে গুরুর আস্থার প্রতিদান দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার এই গোলেই জয় নিশ্চিত করে জুভেন্তাস। পরের সপ্তাহে সিরি আ’র ম্যাচে ন্যাপোলির মুখোমুখি হবে জুভেন্তাস। শভর আগে এই জয়কে বেশ গুরুত্বই দিলেন ইতালীয় কোচ। তিনি বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ এক ফলাফল, এর মানে হচ্ছে আমরা ন্যাপোলি ম্যাচটিতে অন্তত ১৩ পয়েন্টের ব্যবধান নিয়ে যেতে পারব।’