কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে গতকাল বাস চাপায় তৌহিদুর রহমান টিটু নামে এক ছাত্র নিহত হওয়ার ঘটনার জেরে বাসে ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ঝিনাইদহে আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদ। ওই ঘটনার প্রতিবাদে রবিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঝিনাইদহ-কুষ্টিয়া, ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে রাখে বাস মালিক-শ্রমিকরা।